বাড়িটা তৈরী হয়েছিল জাহাজের আদলে:
না, বাড়িটা জলে ভাসতো না,
তবে জল ঢালা হয়েছিল সাত পাকে বাঁধার
চিরন্তন সাক্ষী, অগ্নির জীবিত মৃতদেহে |
বিবাহ বহির্ভূত প্রেমে...
রিসার্চ স্কলার স্ত্রীর মুখে বিষ তুলে দেওয়া হল-
চাকরটা শরবতের গ্লাসটা বাড়িয়ে দিয়েছিল বলে ফেঁসে গেল:
যদিও বিষ সে মেশায়নি |

বিচারের বাণী কাগজের নৌকা হয়ে জলে ভেসে গেল,
এই বুঝি মুখ থুবড়ে পড়বে জলের ওপর |

কিন্তু জাহাজ বাড়িটা মুখ থুবড়ে পড়লো না,
আজীবন বোবা হয়ে রয়ে গেল!
বাড়িটা জলে থাকলে হয়তো ডাঙা খুঁজতো
নৌকাটার জন্য কিন্তু স্থলে আছে বলে জলের দিকে
পা বাড়ালো না, কাগজের নৌকাটাকে আগলে রাখলো না |

নৌকাটা ভেসে যাচ্ছে, এই বুঝি মুখ থুবড়ে পড়বে...