দাঁড়িপাল্লার কোন দিকটা ভারী-
ডান না বাম?
সমান সমান করতে যায় ছুটে
দোকানদারের ঘাম!
'আমার দাঁড়িপাল্লা সদা থাকে সমান সমান-
আইন আমার নাম' |
সমান সমান থাকে যদি,
তবেই প্রজার কথা পায় দাম |
ডান বাম দুপক্ষেরই নায়ক থাকে,
অথচ প্রজাতন্ত্রে নায়ক হল অথর্ব বুড়ো ভাম!
Comments (4)