মনে আজ আকাশের উদারতা...
মিথ্যের মুখে কুলুপ এঁটে বসে আছি!
প্যাঁচে ফেলার পাপ দূরের কথা-
ক্ষতি সাধনও হাজার মাইল দূরে |
ব্যবহার জুঁই ফুলের ঘন্ধে ভরপুর |
সাহসের কপালে সততার তিলক-
বিবেকের ভয়ে কাঁপি, অন্যায়কে চোখ রাঙাই,
ভাগ করে খাই, হাত বারবার অবকাশ পাই...
বলতে পারেন আপনারা,
ফুল বেলপাতা কিনে আমার কী লাভ?
মন্ত্র তন্ত্র দীক্ষা যদি এতে না হয়,
তবে আজ কলির ঘনঘটা |
Comments (2)