অবিদিতা
অদৃষ্টের প্রাচীর ভেঙ্গে
পাঠাতে পারিনি আবেদন তোমার কাছে ৷
যখন হৈমন্তী বাতাস শীতের বার্তা নিয়ে
স্পর্শ করে তোমার অধর,
সেও আমার কথা বলতে পারেনি কোনদিনই ৷
চাঁদের আকর্ষণে তোমার মনে জোয়ার এলো, অথচ
জোছনার গানে আমি মিশে গেছি
তোমার কান শুনতে পায়নি সে গান ৷
প্রকৃতির আঁধার ঘেরা সকালে ঘুম যখন কড়া নাড়ে
তখনও মনে পড়ে যায়,
ভালোবাসি এ কথাটি বলা হলো না তোমায় কখনও ৷
Comments (13)