তোমার চলে যাবার পদধ্বনি
আমি আজো শুনতে পাই ।
সেই নিঃশব্দ দুপুর, অশ্রুসিক্ত চোখাচোখি
রক্তে রক্তে তোলে
অবসাদের ঝড়
চেপে ধরে হৃৎপিণ্ড—
মুমূর্ষু মানুষের মতন কাতরাতে থাকি!
আমার দুঃখেরা আজ বড় বেশি পৈশাচিক—
শব্দহীন মধ্যরাতে
সঙ্গম করে অশ্রুর সাথে!.........
জানিনা তোমার দুঃখেরা কেমন আছে ।
তোমার কাজলমাখা আঁখি, চ্যাপ্টা নাক, গোলাপী ঠোঁট—
সবি আমার কাছে অস্পষ্ট হয়ে গেছে!
আজো অস্পষ্ট হয় নি—
তোমার চলে যাবার পদধ্বনি।
Comments (0)
No comments yet. Be the first to comment.