সালমান মাহফুজ

সালমান মাহফুজ

@salmanmahfuz98 · যোগদান · 27 পোস্টসমূহ

কবি, শিক্ষক এবং ব্লগার । জন্ম ১৯৯৬ সালের ১৫ই জানুয়ারি । জন্মস্থান— লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগঞ্জ উপজেলার কাশিমনগর গ্রামে । পিতা মরহুম জিয়াউল হক, মাতা নাজিয়া বেগম । কৈশোর থেকেই সাহিত্য সাহিত্য পাঠে আগ্রহী । সেই আগ্রহ থেকে ২০১৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি এবং ২০১৯-এ স্নাতক সম্পন্ন । পেশা শিক্ষকতা । অবসরের সঙ্গী বই । পছন্দের বিষয়— কবিতা, ফিকশন, রাজনীতি এবং দর্শন । ব্লগের মাধ্যমে ২০১২ সালে সাহিত্যচর্চার যাত্রা শুরু । স্বপ্ন দেখেন, শোষণ ও বৈষম্যহীন সমাজব্যবস্থার । আরও স্বপ্ন দেখেন বাংলাদেশের শিক্ষাব্যবস্থার পরিবর্তনের, এবং স্তিমিত বাংলা সাহিত্যের নবজাগরণের । এখনো পর্যন্ত কোনো গ্রন্থ প্রকাশিত হয় নি ।

লেখক · রামগঞ্জ, লক্ষ্মীপুর, বাংলাদেশ

পোস্টসমূহ

RSS
  • আজ আর আমি কোথাও নেই

    সালমান মাহফুজ · কবিতা · · 45 ভিউ · 2 মন্তব্য

    একটা অমীমাংসিত প্রেম আমাকে খুব একা করে দিল; আমাকে বিলুপ্ত করে দিল অনন্ত রহস্যময় অন্ধকারের অতলে; আজ আর আমি কোথাও নেই–… বিস্তারিত

  • তোকে খুব কাতর লাগছে

    সালমান মাহফুজ · কবিতা · · 58 ভিউ · 5 মন্তব্য

    সদ্য বৃষ্টি হওয়া পথে যখন পিছলে পড়ল রোদ স্বর্ণালি সানগ্লাসটা খুলে তোর দিকে দৃষ্টি ফেরালাম— তোকে খুব কাতর লাগছে, যেন জমাট মেঘে হাত রেখে আকাশের সমস্ত দুঃখকে তুই নিজের করে নিলি এইমাত্র ।… বিস্তারিত

  • নিবেদন

    সালমান মাহফুজ · কবিতা · · 58 ভিউ · 6 মন্তব্য

    নীলিমা, কিছু জরুরী কথা ছিল আজ না, তুমি অন্যদিন এসো নয়নে নীল আলো জ্বেলে অন্য কোনো বিকেলে, নীলিমা।… বিস্তারিত

  • গল্পঃ স্পর্শের অধিকার

    সালমান মাহফুজ · গল্প · · 64 ভিউ · 4 মন্তব্য

    সোনাপুর চৌরাস্তার বাসস্ট্যান্ডে রেশমাকে আজ আবার দেখলাম । হ্যাঁ, রেশমাই । চিনতে আমার কষ্ট হয় না, যদিও রেশমার অবয়ব আজ অনেকটাই পাল্টে গেছে । হাইট আগের মত থাকলেও বেশ মোটা হয়ে গেছে রেশমা ! কমতো না— আড়াই… বিস্তারিত

  • অনর্থক নয়

    সালমান মাহফুজ · কবিতা · · 51 ভিউ · 4 মন্তব্য

    আকাশের কোল থেকে এইমাত্র লুট হয়ে গেছে সূর্য ! আকাশের নীচে এখন সন্ধ্যা— আবছা আলোর হাত ধরে নীড়ে ফিরছে ক্লান্ত পাখির ঝাঁক স্তব্ধ দীঘির জলে কাঁপছে লালচে আকাশ;… বিস্তারিত

  • বুকের খুব কাছে একটা পাখি ডেকে উঠে

    সালমান মাহফুজ · কবিতা · · 52 ভিউ · 6 মন্তব্য

    সূর্যের সর্বনাশী ছোবলে গোধূলির আকাশ যখন রক্তাক্ত— বুকের খুব কাছে একটা পাখি ডেকে উঠে । সে সুশ্রীর মাঝে কুশ্রীকে পেতে চায় ।… বিস্তারিত

  • মশাদের কনসার্ট

    সালমান মাহফুজ · কবিতা · · 58 ভিউ · 6 মন্তব্য

    (১) স্যাঁতসেঁতে জ্যোৎস্নারাতের ক্যানভাস আমার তন্দ্রাকাঁপা চোখে দুলে উঠতেই আমি একটা উজ্জ্বল স্বপ্নের শরীর হাতড়ে বেড়াই… বিস্তারিত

  • ভালোবাসাকে বাঁচতে দাও

    সালমান মাহফুজ · কবিতা · · 56 ভিউ · 4 মন্তব্য

    আমি কতবার আকাশের ওপারে মুখ তুলে প্রার্থনা করেছি— এবার তোমার শুকনো মনের চরে নূপুরের বাজনা বাজিয়ে… বিস্তারিত

  • কতটা মানুষ, কতটা যন্ত্র

    সালমান মাহফুজ · কবিতা · · 73 ভিউ · 4 মন্তব্য

    আজ আর কোনো ভালোবাসাবাসি নয়— ইলেক্ট্রিক চুম্বনে পুড়ে গেছে ঠোঁট শরীরের বাঁকে বাঁকে অলিতে গলিতে রমণীয় স্পর্শগুলো আজ শুধু বিতৃষ্ণা জাগায়… বিস্তারিত

  • ছাড় নেই

    সালমান মাহফুজ · কবিতা · · 57 ভিউ · 4 মন্তব্য

    আজ কিছু দিতে আসি নি, নিতে এসেছি । যা দিয়েছি, যতটুকু দিয়েছি— তার সবটুকু ফেরত চাই; একটুও ছাড় নেই, সবটুকু ফেরত চাই । সূর্যময়ী ভোরের প্রথম আলোয়… বিস্তারিত

  • রুম্পা

    সালমান মাহফুজ · গল্প · · 65 ভিউ · 4 মন্তব্য

    গত মাসের ২৯ তারিখেই খবর এলো । বাবা আর পারছেন না । নিরুপায় মা ঢুকরে ঢুকরে কেঁদে উঠলেন ! মামার কাছে আটবার হাত পেতেও হাজার খানেকের বেশি পাওয়া যায় নি । আমি বুঝে গেলাম । নিজের বোঝাটা এবার নিজের কাঁধেই তুলে… বিস্তারিত

  • জীবন-মৃত্যু

    সালমান মাহফুজ · কবিতা · · 61 ভিউ · 6 মন্তব্য

    মৃত্যুর বীভৎস মুখে পদাঘাত করে নিঃসঙ্কোচে বসে পড়ি জীবনের কাছে— বুকের সব গঞ্জনা চিহ্নহীন হয়ে জাগে সুখের উচ্ছ্বাস; প্রবল আঘাতে… বিস্তারিত

  • তোমার চলে যাবার পদধ্বনি

    সালমান মাহফুজ · কবিতা · · 43 ভিউ · 2 মন্তব্য

    তোমার চলে যাবার পদধ্বনি আমি আজো শুনতে পাই । সেই নিঃশব্দ দুপুর, অশ্রুসিক্ত চোখাচোখি রক্তে রক্তে তোলে… বিস্তারিত

  • ক্ষুধা

    সালমান মাহফুজ · কবিতা · · 48 ভিউ · 0 মন্তব্য

    কেউ কি শুনতে পাচ্ছো, ক্ষুধা পেয়েছে আমার, তীব্র ক্ষুধা । জিভ, দাঁত, চোয়াল— সব প্রস্তুত হচ্ছে... গাবতলি বাস-টার্মিনালে গণপিটুনিতে এইমাত্র মেরে ফেলে হল অন্ধ ভিখারীর একমাত্র ছেলেটাকে… বিস্তারিত

  • নিঃসঙ্গ অসহ্য শয্যায়

    সালমান মাহফুজ · কবিতা · · 60 ভিউ · 2 মন্তব্য

    চার চারটা দেয়াল কখন যে আমাকে আটকে ফেলল আমি টেরই পেলাম না ।... নেশাগ্রস্তের মতন সেই কবে থেকে ঝিমোচ্ছি নিঃসঙ্গ অসহ্য শয্যায় জোনাকি, তুই একটুও খোঁজ নিলি না !… বিস্তারিত