বুকের খুব কাছে একটা পাখি ডেকে উঠে সালমান মাহফুজ · Poems · 2023-02-08 · 512 views সূর্যের সর্বনাশী ছোবলে গোধূলির আকাশ যখন রক্তাক্ত— বুকের খুব কাছে একটা পাখি ডেকে উঠে । সে সুশ্রীর মাঝে কুশ্রীকে পেতে চায় । সে ঘৃণার বুকে ভালোবাসার চুম্বন প্রার্থনা করে; সন্ধ্যার চোখ হতে সব অশ্রু মুছে ফেলে অবশেষে রাত্রির কোলে ঘুমিয়ে পড়ে । Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (8)