আত্মকথন অর্থাৎ একা একা কথা বলার কারনে অনেকের নামের সাথে পাগল তকমাটি পাকাপোক্ত ভাবে লেগে যায়।
কিছু মানুষ মাঝে মাঝে স্থির দৃষ্টিতে তকিয়ে বিড় বিড় করতে থাকে। এমন অদ্ভুত স্বভাবের মানুষদের আমরা পাগলের তালিকায় ফেলে দেই কিন্তু এইসব স্বভাবের মানুষদের জন্য সুখবর আছে। একা একা কথা বলা সম্পূর্ণ স্বাভাবিকতার লক্ষণ না হলেও এটি একটা প্রতিভা।
' দ্যা কোয়াটারলি জার্নাল অব এক্সপেরিমেন্টাল সাইকোলজি' তে প্রকাশিত এক গবেষণা অনুযায়ী, মনোবিজ্ঞানী ডেনিয়েল সুইগলি এবং গ্যারি মনে করেন, একা একা কথা বলা প্রকৃতপক্ষে উপকারী।
যখন কোন মানুষ একা কিছু চিন্তা করে এবং আপন মনে বিড়বিড় করে, তখন তার চিন্তা শক্তি বৃদ্ধি পায়, যার ফলে কোন কিছু মনে রাখার শক্তি বৃদ্ধি পায়। চিন্তা করা এবং চিন্তার বস্তু নিয়ে আপন মনে বিড়বিড় করা- এই অনবরত চর্চার কারনে মস্তিষ্কের স্বাভাবিক কাজ করার সামর্থ্য বাড়ে যা বাক্তিকে প্রখর বুদ্ধিসম্পন্ন হতে সাহায্য করে।
Comments (3)