বলো সবাই আমি কমল হতে চাই
এই রক্ত ঘ্রাণে বইছে বাতাস
শুন শুন আমাকে কমল নামে ডাক!
যে নামের সুধা পান করেছে
এই দেশের আকাশ মাটি জল স্থল;
শিশু যুবক বৃদ্ধ ফুল আর ফল
শুন শুন আমাকে কমল নামে ডাক!
এই শিশু নাম নয় চিরবিশ্বময়, কমল মুখে
বেজে উঠেছে স্বাধীনতার বিজয় গান-
কণ্ঠধ্বনি বিপ্লব সংহতি শব্দ আওয়াজ
দেখো দেখো স্রোত বইছে খাল খনন-
দেখো বহুদলীয় গণতন্ত্র, উন্নয়ন তোমারী
নামের পটে কমল অমরত্বের ঘ্রাণ;
বলো সবাই বলো আমি কমল হতে চাই।
৭-১১-২৪
Comments (8)