বাবা তোমার আটাকয়ে গমের জমিটা
আর গম হয় না এমন কি কয়ের বিলের
পাট গুলো ডুবে যাচ্ছে; পাট জাগ দেওয়ার
বাচ্চু ভাইও আর নেই অথচ আউশ ধানে
পান্তা ভাত আজও কথা কয় বাবা; মায়ের
সকাল বেলা মরিচ ভাজার গন্ধ আর নাকে
লাগে না,তুমি মা কত চিলা চিললি,গোয়ালের
গাভীর বাচ্চা হয়েছে; তোমার হাসি মুখ আজ
শুধু মলিন করছে বাবা,জন্ডিসের ঔষধ খেতে
ভিড় করত কত লোকে- ঐ উঠানে হাহাকার।
০৬ পৌষ ১৪৩০, ২১ ডিসেম্বর ২৩
Comments (8)