আমার একটা আকাশ ছিল
যে আকাশে শুধু তুমিই ছিলে
আর ছিল কিছু টুকরো টুকরো স্বপ্ন
যার বিচরণ ছিল শুধু তোমাকে ঘিরেই।

আমার একটা সাগর ছিল
আর ছিল একটি ভেলা
সেই ভেলায় করে তোমায় নিয়ে
দূর দিগন্তে মিশে গিয়ে
ভেসেছি কত সুখে।

আমার একটা স্বপ্ন ছিল
আর ছিল কিছু রঙ
স্বপ্নের মাঝে রঙ মাখিয়ে
তোমার পেলব হাতদুটি ধরে
ঘুরেছি কত অচিনপুরে।

আজ আমার সেই আকাশটা নেই
সাগরের সেই ভেলাটিও কোথায় যেন হারিয়ে
গেছে
তোমায় নিয়ে দেখা রঙীন সেই স্বপ্নগুলো
আজ
মুখ থুবড়ে পড়ে আছে সেই সাগরের বুকে
আর আমি বসে আছি আজও
অব্যক্ত যন্ত্রণার কিছু স্মৃতি নিয়ে।।