প্রিয়তম,

তুমি কি বুঝতে পারো আত্মচিৎকার
হৃদয় ভাঙ্গছে চোখ হচ্ছে লাল।

তুমি শুনো না আমার কথা
তুমি মানো না আমার ব্যাথা।

তুমি বোকা, তুমি নির্বোধ,কষ্ট হচ্ছে তাই
অথচও এই আমি শুধু তোমাকেই চাই।

তোমাকে ভুলতে চেয়ে সময় কে ভুলে যাই
তোমাকে বিচ্ছিন্ন করতে গিয়ে আরো কাছে পাই।

কোনোদিকে যাওয়ার আর একটুও জায়গা থাকে না
তুমিই জড়িয়ে রাখো তোমার কুরুশ কাঁটায়।

তোমাকে ভালোবাসতে গিয়ে মৃত্যুও আমায় ডাক দিলো না।

অথচও তোমাকে দেখার আগে আমার কোন অসুখ ছিলনা।