ভালোবাসি বলে
ভালোবাসি বলেই তোমার কাছে
আসি।
ভালোবাসি বলেই তোমার মনের
আঙিনায় রক্ত করবীর বাগান করি।
ভালোবাসি বলেই অকারনে তোমায়
ডাকি।
ভালোবাসি বলেই তোমার নামে প্রেমের
কবিতা লিখি।
ভালোবাসি বলেই আমার মাঝে তুমি
আছো।
ভালোবাসি বলেই অনেক ভিড়ের মাঝেও
শুধু তোমাকে খুঁজি।
ভালোবাসি বলেই আমার মনের সাত রং
দিয়ে শুধু তোমারি ছবি আকি।
ভালোবাসি বলেই তোমার আসার পথ
চেয়ে একনো অপেক্ষা করি।
ভালোবাসি বলেই এখনো তোমার দেয়া
কষ্ট গুলো কে এই বুকে লালন করি।
ভালোবাসি বলেই কষ্ট পেয়ে আড়াল হয়ে
এখনো কাদিঁ।
ভালোবাসি বলেই তোমার আমার স্মৃতি
গুলো কে এখনো আগলে রাখি।
Comments (8)