এই কেমন মায়ার চাদরে জড়ালে আমায় এই
মন শুধুই যে তোমাকে চায়।
অনেক কেটে যায় রাত তোমাকে ভেবে এই বুঝি
বসলে আমার পাশে।
অন্তরে তব এঁকেছি তোমারি ছবি তোমায় নিয়ে
আমি সুখের স্বপ্ন বুনি।
তুমি সন্ধারো মেঘমালা তুমি আমারি সাধের ও
সাধনা।
তুমি তব আছো নিরবে আমার গহীন অন্তরে
তব সুর করি তোমায় নিয়ে।
অনাদিকাল ভালোবেসে যাবো তোমায় এই
জীবনে।
যদি নাহি ভালোবাস আমায় তব মনে রেখো
আমায়।
Comments (16)