বিদ্রোহী খুকি
___রেজাউল রেজা___
-
বাপকে শাসায় ছোট্ট খুকি
পুতুল আনতে হবে,
পুতুল ছাড়া আজকে তুমি
ঘরের বাইরে রবে।
কোনো কথা শুনবনা আজ
পুতুল আমার চাই,
পুতুল ছাড়া আজকে তোমার
বাড়ির ভাত নাই।
পুতুল দেখে খুলব কপাট
নইলে খুলব না,
অনেক বেশি বেড়ে গেছ
ভাঙব তোমার পা।
ছেলে হয়ে মায়ের কথা
যদি না শোন,
তোমার কপালে দুঃখ আছে
খেতে দিবনা কোনো।
____________
লেখা-০৪ এপ্রিল,২০১৮
Comments (5)