হোক না একটু দুরুত্ব,
বিন্দু থেকে প্রান্তে।
হোক কিছু ভুল,
ইচ্ছায় বা অজান্তে।

হোক একটু অভিমান,
হোকনা একটু রাগ।
দুঃখ বা সুখের কম-বেশি,
হোকনা কিছু ভাগ।

হোক কিছু খুনসুটি,
হোক কিছু গল্প।
ভালো থাকুক সে সবসময়,
দুঃখ থাকুক অল্প।