ভালোবাসার আহরণ
একটু খানি ভালোবাসা দিবে? দাও!
বিনিময়ে সব শক্তি কেড়ে নাও
কেড়ে নাও সমস্ত দেহাবয়ব।
পদ্ম ফুলে ফোটা ভালোবাসা
ছুটে আসে হাসনাহেনার ঘ্রাণে
ঘুরে বেড়ায় মালতী জবায়
হেসে উঠে
গোলাপ জাত ঠোঁট মিথুনে।
স্বপ্নে আঁকা নীল আকাশে
উড়তে চাই প্রাণ উজার করে
ভালোবাসার আলতো চুম্মনে
হারিয়ে যেতে চাই দিব্যি বিভোরে।
কত নদী ছুটে যায় সাগরের পানে
কত মৌমাছি ঘুরে বেড়ায়
ফুলেদের ঘ্রাণে
কত ফুল ফোটে দেখ
মনিবের বাগানে
কত ঝড় বয়ে যায়
ফসলের টানে
এই সবই তো সিদ্ধ হয়
ভালোবাসার অবদানে।
একটু খানি ভালোবাসা দিবে? দাও!
বিনিময়ে সব শক্তি কেড়ে নাও!!!
Comments (2)