বছর ঘুরে আবার,
আসছে নতুন বছর।
সবার মনে এবার,
বইছে খুশির জোয়ার।

আজ রাত পেরিয়ে কাল
দেখবো সুনীল সকাল
নাচে গানে সবার
মন হবে যে মাতাল।

চারিদিকে হৈচৈ
করবে যে কত লোক,
কত সেলিব্রেটি!
আনন্দে ভরবে বুক।

নতুন এই দিনটিতে
অভিনন্দন তোমায়,
তোমার ঐ মনটিতে
রেখো ওগো আমায়।