ইচ্ছে
ইচ্ছে আমার নৌকা হয়ে নদীর বুকে ভাসব
ইচ্ছে আমার শাপলা হয়ে পুকুরজুড়ে হাসব।
ইচ্ছে আমার সারা গায়ে চাঁদের আলো মাখব
ইচ্ছে আমার বন্ধু তোমার হাতটি ধরে রাখব ।
ইচ্ছে আমার মেঘের মত আকাশপথে উড়ব
ইচ্ছে আমার নদীর মত বন-পাথরে ঘুরব।
ইচ্ছে আমার ফুলের উপর ভ্রমর হয়ে থাকি
ইচ্ছে আমার আকাশজুড়ে রামধনুটা আঁকি।
ইচ্ছে আমার বৃষ্টি হব ঝরবো অঝোর ধারায়
রামধনুর ওই সাতটি রঙে ইচ্ছেগুলো হারায়...
Comments (20)