চাঁদ দেখেই রোজা শুরু
চাঁদ দেখেই করি ঈদ
ঈদ-উল-ফিতর ঈদ
বল ঈদ মোবারক ঈদ।

সিয়াম পালনকারী যারা
নূরের আবির তারা
মেনেছেন বিধির বিধান,
সবাই হয়েছে ধন্য
নফল ইবাদতের জন্য
পাবে তার প্রতিদান।

ক্ষমা পাবেন আজ তারা
পাপী-তাপী ছিল যারা
কলুষমুক্ত হলো হৃদ
ঈদ মোবারক ঈদ।

হিংসে বিভেদ যাবো ভুলে
মিশবো সবাই প্রাণ খুলে
থাকবে না কোনো জিদ
বল ঈদ মোবারক ঈদ।