ধবল মেঘের প্রখর রৌদ্র,
কাল্টা ভরা ভাদর;
গেঁয়ো মাঠের পথটি ধরে-
আমি, চলেছি পথিকবর।
দেখেছি তখন স্বপন মতন,
টানা নেত্র যুগল;
গহীন তার চাহনিখানা
মায়াবিনী করতল।
ইষৎ হাসি চোক্ষে ভাসি
লাগছে অপ্সরা;
গোলাপ রাঙা ওষ্ঠ তার
পূর্ণ যৌবন ভরা।
দুই করে কাকণ তার
তুলিছে সুর-তান।
লক্ষী পায়ে রূপার ঘুঙুর
নাচিছে অবিরাম।
পরনে তার শুভ্র সাদা,
স্নিগ্ধ ঘন কেশী;
এগিয়ে গিয়ে জিজ্ঞাসিলাম-
নামটা চারুশশী।
(২০১৭, ১৬ই জুলাই, রবিবার)
Comments (8)