মন বঁধুয়ার মনের জ্বালা
বোঝা বড় দায়
এই হাসি এই কান্না
অবিরত আমাকে ভাবায়।
কোথায় কিভাবে গড়মিল
সময় অসময়
বুঝে উঠতে পারিনা
তার মন বোঝা বড় দায়।
মন বঁধুয়ার মুখের হাসি
মলিন হলে আমি ফাঁসি
তার হাসিতে চাদের আলো
কত যে ভালোবাসি।
মন বঁধুয়ার নিরব কান্না
আমার সারাবেলা ভাবনা
এই রোদ এই বৃষ্টি কেন
কিছুতেই বোঝা যায় না।
মন বঁধুয়া বারেবারে
কেন যে হয় অচেনা রে
তাল কেটে যায় মোর
বঁধুয়ারে আজো খুঁজি রে।
Comments (10)