আজও কি চিনার পাতা ঝরালে,
আমার কথা ভাবো?
ভালোবাসার রাত পোহালে
আকাশ বলে ডাকো?


মনের 'পারে মাঘী পূর্ণিমা,
গ্রহণ লাগা চাঁদ
ফাগুন চোয়া আঁখিপল্লবে
বেসুর অবসাদ
তুষার ঝড়ে পথ হারালে
এখনও,
‎ আগুন ছুঁয়ে রাখো ?!


সময়ের ঘরে বলিরেখারা,
অবুঝ অস্তরাগ
তবু ভোর হয়নি কিছু স্বপ্নের
বেভুল অভিসার
আজও নিয়ন আলো নিভলে রাতে
আকাশপ্রদীপ আঁকো ?!


--- আকাশ বলে ডাকো ?!
####