তোমার হৃদয়ে আজ শুধুই মরুভূমি?
কোনো দিন আর ফুটিবে না ফুল?
এ-হেন কথার নাই কোনো মূল্য--
কথাটি তো একেবারেই ভুল!
তোমার মাথার পরেও আছে ওই
ছত্রসম ব্যাপিত নীল নীলাকাশ,
তোমার উপর দিয়ে বয়ে যায়
স্বচ্ছন্দের ওই শীতল বাতাস!
এক দাবানল তোমার হৃদয়ের
সমস্ত উপাদান দিয়েছে পুড়ি,
আবার সবুজে হবেই সবুজ
তোমার হূদয়মরু গো জুড়ি!
আবার তোমার হূদয় জুড়িয়া
ছড়িয়ে যাবে কোমল সুবাস,
বৃথাই কর মনের মাঝে আজ
অসহনীয় এক তপ্ত হুতাশ!
তোমার ওই হূদয়মরুর মাঝে
আসবে আবার অরণ্য ফিরে,
আনন্দ-সুখ নতুন করি পুন:
দাঁড়াইবে তোমা হর্ষে ঘিরে!
যে গেছে তাকে যেতে দিয়ে
একটু শক্ত আজ তুমি হও--
তোমার জীবনের সূক্ষ্ম হিসেব
তুমিই নিজে বুঝে গো নাও!
:::::::::::যবনিকা---------------
4ঠা জৈষ্ঠ্য,1412
Comments (11)