বইবে যখন উল্টো বাতাস
হাল ছেড়ে কি পাল গুটাবি?
তখনও কি এমন করে যেমন তেমন
মিথ্যে কথার খই ফুটাবি?
দেখবি যখন একলা পথে
তুই ছাড়া আর নেই তো পাশে কেউ
পিছন ফিরে খুঁজবি কাদের?
তুলতো যারা শান্ত জলে ঢেউ?
লাগামহীন ওই ঘোড়াগুলো
মাড়িয়ে ধুলো যে যার মতো ছুট্?
আজ যে চেঁচায় সু-দিন দেখে
কু-দিন এলে বুঝবি এসব ঝুট্।
Comments (6)