"'মা"'
এম.আই.ইমন

মা কথাটি অতি মধুর
সর্বজনে তা জানে ।
মায়ের মত আপন কেহ
আছে কি ত্রিভূবনে।
মা শব্দটি অতি ক্ষুদ্র
তুলনা তাহার নাই।
মা,তুমি আমার জীবনে
সবচেয়ে বড় পাওয়া।
তুমি না হলে হত না এই
জীবনটা পাওয়া।
তোমার মাঝে বাঁচার উৎস
তুমিই আমার বেহেস্ত।
ক্লান্ত শরীরে,ব্যস্ত কাজে
তোমায় দেখলে লাগে বেশ।
তোমার মুখের বাণী শুনে
মনটা যায় ভরে।
তোমার কোলে মাথা রেখে
মরতে চাই অবশেষে।