আমার সে তো বন্ধু ভালো
বিজিবিতে চাকরি নিলো!
চাকরি নিতে কি করিলো?
দশটা লাখ টাকা দিলো!
টাকাটা সে কোথায় পেলো?
বাড়ির পাশে জমি ছিলো
সেই জমিটা বিক্রি দিলো!
পাঁচটা লাখ টাকা এলো
বাকি টাকা কোথায় পেলো?
বিয়ে করে বউ আনিলো!
বাকি টাকার জোগাড় হলো
এইভাবে সে চাকরি নিলো!