ক্ষুদ্রাণু-৯ মশিউর ইসলাম (বিব্রত কবি) · Poems · 2021-02-11 · 443 views শাপলার বিলে মেঘ কন্যা তুমি,ডুবে আছো কেন হিম শীতলে? আমি গড়িয়াছি এক জীবন,পৃথিবী সাদৃশ বাস্তবতার আদলে। খড়গ চাপিয়ে ফোলা পা হেটে যায় তবু কণ্টকাকীর্ণ পথে জুলেখার প্রেম ইউসুফে মেশেনি,মিল হয়নি উভ মতে। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (5)