কেউ কেউ আজও হাসে
বাঁচে মিথ্যা স্বপ্নকে আঁকড়ে ধ'রে,

কেউ কেউ হারছে
অনবরত হারছে;
দুঃস্বপ্ন দেখতে দেখতে
কেঁদে ওঠা জ্যৈষ্ঠের ভোরে ।

কেউ ভালোবাসার বুকে মাথা রেখে
রোজ রাত ঘুমায়

কেউ কেউ আগুন নিয়ে খেলে
কারোর বিষাক্ত চুমায় ।