প্রতিদিন সন্ধ্যা ঘিরে ধরে
আমার এই জীবনের খোলা ছাদে,
আকাশটা মুখ রাঙিয়ে নদী তীরে দাঁড়িয়ে থাকে
বুড়ো শালিখ কৃষ্ণচূড়ার ডালটিতে উড়ে বসলে আজও
পা ঘষে ঘষে আমি পথের ঘাস মারি ।
ঐ ঝিঙে ফুল খেতের পাশে আমি
যেই খেনে বনলতা সেন এসে বসেছিলো একদিন
এমন সন্ধায়
জীবনের সূর্যাস্ত দেখবে বলে ।
07.04.2020
Comments (10)