চিরকাল দুঃখ রবেনা ঘুমায়ে
জনম দুঃখিনীর ঘরে,
সুখ একদিন আসিবেই ফিরে
হাসিবে নিমেষের তরে !

ব্যার্থতা সকলি পাইবে মুক্তি
হৃদয় উঠিবে ফুলে,
সুখের-ই আনন্দে দাঁত সমস্ত
পড়বে মাটিতে খুলে !

সেই দিন দেখিবে ওই জগৎ
দেখিবে সকল লোকে,
এ সময় বড়ই নির্দয় সাজিবে
সুখিও কাঁদিবে শোকে !

হায় দুঃখ সুখের মাপকাঠিতে
সকলের জীবন বাঁধা,
তবু মানুষ মরে কীসের লাগি
এটাই বড় ধাঁধা ।।

29.10.2017