যে প্রেম যায় দূরে কিছু স্মৃতি রেখে পাছে
তার মত গাঢ় প্রেম কোথা-ও কী আছে ?

যে প্রেমে শুধুই দেখা চোখটি রেখে চোখে
সে প্রেমই কলঙ্কহীন, মিথ্যা বলুক লোকে !

যে প্রেম অতলস্পর্শী সাগর নদীও ছাড়া
সে প্রেমই অন্তহীন, প্রেমিকা পরশ হারা ।

যে প্রেম প্রেম নয়, ক্ষণিকেরই ভাললাগা
সে প্রেমে ব্যাকুল হিয়া, প্রেমের ইচ্ছে জাগা ।।


18.11.2017