আবার যদি দেখা হয় কখনও
কোনও দিন এ দুই জনের
আষাঢ়ে কিংবা শ্রাবনে অথবা
বসন্তের বিষন্ন মাখা দিনে,
ও প্রিয় তোমায় এবার কষে
বাঁধবো মন এ মনে চিরতরে
কোথায় চলে যাবে আমি
সোনার শিকল নিয়েছি কিনে ।