খুব ভয় হয়
যদি কোনো কুক্ষণে
বিরহ লগনে তুমি ছাড় হাত,
একাকী হেথায় শূণ্যতা আগলিয়ে
ফুরোবে না কালো রাত ।

খুব ভয় হয়
যদি হৃদয় জুড়ে ব্যথার ছায়া
প্রেম হয়ে আসে নেমে,
ক্লান্ত চোখে অবসাদ নিয়ে
হৃদস্পন্দন যাবে থেমে ।

খুব ভয় হয়
এসব ভেবেই নির্বাক আমি
বলছি কম্পিত বক্ষে,
দেহ হীন আমি, আমার প্রাণ
তোমার হৃদকক্ষে ।।