ভূতের রাজা এম এম হোসেন · Poems · 2021-03-27 · 538 views নিমতলির বাজারে এলো ভূতের রাজারে। শখ হয়েছে ভূতের রাজার খাবে ইলিশ ভাজারে। সেই সঙ্গে খাবে নাকি টাটকা তিলের খাজারে। ভূতের রাজা দেখে লোকে পালায় হাজার হাজারে। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (7)