আকাশেতে মেঘ করেছে
বৃষ্টি এলো বলে
সূয্যিমামা ঘুমিয়ে আছে
কালো মেঘের কোলে।

কালো মেঘের কোলে রে ভাই
কালো মেঘের কোলে।

খোকা খুকু ছুটে বেড়ায়
মাঠে ঘাটে কোন সীমানায়
সেই ছোটাছুটির ঝাপটা হাওয়ায়
ফুলগুলো সব দোলে।

ফুলগুলো সব দোলে রে ভাই
ফুলগুলো সব দোলে।

হঠাৎ করে দমকা হাওয়ায়
মেঘেরা সব কোথায় পালায়
সূয্যিমামার ঘুম ভাঙে তায়
আলোর দুয়ার খোলে।

আলোর দুয়ার খোলে রে ভাই
আলোর দুয়ার খোলে।