সময়ের বিবর্তনে আমি হারিয়ে যাবো
থেকে যাবে আমার অজানা কিছু স্মৃতি
কয়েক দিনের অশ্রু ঝড়বে আমার স্মৃতিতে
সময় সেটা ভূলিয়ে দিয়ে
বাঁধবে আবার নতুন প্রিতীতে।
আজকে যত বন্ধু আমার
স্বজন আরো আছে
ভূলে যাবে অল্প দিনে
থাকবেনা কেউ কাছে।
সবাই সবার মত করে
চলবে আপন পথে
আমি শুধু থাকবোনাকো
তাদের কারো সাথে।
এইতো আমার ছোট্ট জীবনের
চরম ইতিহাস
তবুও বাঁচার জন্যে মনে
আছে অভিলাষ।
Comments (4)