কারো সাথে দেখা হলে
করো তারে সালাম
গুরুজনে সম্মান করো
ইহাই নবীর কালাম।

শিশুদের কাছে পেলে
করো তারে আদর
শিক্ষা দাও নৈতিকতা
ইহাই নবীর চাদর।

গালি দেয়া শত্রুকে
নেও কাছে টেনে
শত্রু তখন বন্ধু হবে
বিশ্বাস রেখো মনে।

হাসি মুখে সত্য বলো
গীবত করো বন্ধ
মিথ্যা হলো পাপের মুল
জীবন করে মন্দ।

খোদা ছাড়া কারো কাছে
চেয়ো নাকো ভিক্ষা
অভাব হলে কর্ম করো
ইহাই নবীর শিক্ষা।