অবগাহন
মনের গহীন থেকে যে হাসির আলোড়ন,
যে হাসি স্নিগ্ধতায় ভরিয়ে তোলে
এই তপ্ত রোদেলার আবরণ
সেই হাসির নাম প্রশান্তি।
যে চাহনি মনের গহীনে শুধুই মনের কথা বলে
সে ঘরে চুপটি করে কোন পাষাণী মরে
সে যে ঘরের বাহির হয়, রইতে নাহি সয়
সে যে দেশান্তরী হয়।
-----------------------------------------------------------------
রচনাকালঃ ২৫/০৩/২০১৪ ইং
ইউ,এ,ই,(দুবাই)
Comments (16)