স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়?
যারা আছে চির অধীন তাদের কথা কেউ কি কভূ কয়?
জন্ম হতে গোলাম যারা খাটছে পরের ঘরে
মুক্ত হবে কেমন করে আছে যারা শিকল পরে?
মুখের কথায় শিকল ভাঙা অনেক সহজ বটে
কাজের বেলায় সব কিছু কি খুব সহজে ঘটে?
ভাঙরে শিকল চল এগিয়ে যতই শ্লোগান দাও
কষ্ট তাদের মনে কত বুঝতে না কেউ পাও
নেতা-নেতৃ তোমরা যারা তাদের তরে অনেক দরদ দেখাও
তোমরা শুধু শিকল পালটে তাদের আবার নতুন ভাবে বাঁধতে চাও...
স্বাধীনতা মিষ্টি কথা কত বার যে হলো বলা
দুখি জনের জীবন তবু রইল চিরদুখি, দেখলো শুধু কলা ...
আঙ্গুল ফুলে কলা গাছ – নেতারা সব হলো রাতারাতি
গোলাম যারা রইল তারা গোলাম চিরকাল – ওরা গোলাম জাতি...
Comments (8)