চল বাড়ি যাই ...

কিন্তু বাড়ি কোথায় তাতো জানি না।
উদ্ভ্রান্ত পাগলের মত এই যেখানে আছি
সেখানে ঘোরাঘুরি করি -
অন্য কোথাও যাব কোনদিন, ভাবতে পারি না।

কিন্তু যেতে হবে একদিন-
তাও জানি, তবে কবে ও কী ভাবে?
জানি না, কেউ জানে না ...