বিদায় তো নয় হারিয়ে যাওয়া,
কোন কালে আর না আসা ফিরে
কোথায় যাবে কেইবা জানে
থাকবে কী না কোন মানে তোমার কাছে
তুমি যা করেছো জীবন ভর,
যেমন করে দিনের ছায়া মিলিয়ে যায় অন্ধকারের ভিতর?
নাই বা তুমি রইলে আর
নাই বা কিছু থাকলো তোমার
নাই বা তুমি আবার এলে ফিরে
নাই বা তুমি গাইলে আবার,
তবু ফেলে যাওয়া বাঁশী তোমার
বাজবে তোমার সুরে।
রইবে যারা এইখানেতে
আসবে যারা নতুন
দেখবে সবাই তোমার ছবি
ছিলে তুমি বিশ্ব কবি,
চিরবিদায়েও অমর তুমি হলে,
বাঙালির আকাশ বাঙালির মাটি বাঙালির জল
তোমায় কি আর ভোলে?
জগৎ জনে ভালোবেসে রাখবে তোমায়
হৃদয়েতে ভরি,
তোমার শিখায় আঁধার-মাঝে, দিন-দুপুরে সকাল-সাঁঝে
সবাই বাইবে সোনার তরী...
Comments (10)