দিবস শেষে তুমি এসেছিলে
সাঁঝেরে করিতে বরণ,
অন্ধকার - সে তো নহে সমাপ্তি
সে যে আগামী ঊষার আহবান!

রাতে ফুটিবে তারার ফুল
ঝরিবে জোছোনা ধারা,
শান্ত পবনে অন্তর বনে
জীবনের কথা হবে হারা;
তোমার হৃদয়
জাগিবে আশায় স্বপ্নের ভাষায়
গেঁথে সংগীত অনুরণ,
জাগিবে তুমি জাগিব আমি
নিবিড় মায়ায় রাত্রির প্রাণ!