মাচায় যখন ফুটেছে ঝিঙেফুল সাঝের বেলা
মেঘেদের সাথে ক্লান্ত রবি আর চাহেনি করিতে খেলা
দিয়েছে বিলায়ে তাই যত ছিল রঙ তার
আকাশের বুকে-মুখে মাখিয়া অধরা আবীর।
রাত তখন খুঁজেছে তোমায় সাথে নিয়ে বিরহী নিশীথ তারা
বকুলের পথে চলিতে চলিতে সময় করেছে সারা
প্রভাতে উঠিয়া পেঁপে পাতাটি ছাতার মত মেলে
করেছে প্রশ্ন – দিনের আলোয় মিলাবে আমার ছায়া, তবু এখনো কেন না এলে?
Comments (10)