সন্ধ্যের কাছে বিকেল বলে, আমায় তুমি একটু রাখ তোমার কোলে।
আমি অনেক ক্লান্ত, সাগরের ঢেউ হয়ে অনেকক্ষণ ছিলাম জলে,
পাখির পাখায় ভর করে বাতাস চঞ্চল হয়ে ওঠে
সে হাওয়ার গতি চুমো দিয়েছিল আমার ঠোঁঠে,
তারপর আমি হারিয়ে গিয়েছিলাম, নানাপথ ঘুরে এখন এসেছি তোমার দ্বারে,
একটুখানি আশ্রয় যেন পাই, তোমার আঁচলে জড়ানো রাতের অন্ধকারে!
Comments (12)