আমার যা আছে আজ তোমায় দেব,
বিনিময়ে তোমার হৃদয় নেব,
আঁচল গেঁথে মনের কথা রেখে যাব।
প্রভাত আলোয় খুলে দেখো
শাপলা ফুলের পাতা,
মিশে আছে সেই হাসিতে
আমার যত ব্যথা।
আঁধার রাতের ছায়া পথে
আমি ছিলাম তোমার সাথে,
ছিল না দিক, ছিল না ঠাঁই, কূল হারানো স্রোতে,
তুমি ছিলে আমার আশা অন্ধতারার রাতে।
Comments (5)