কলসীর জলে সাঁঝের তারা · Poems · 2017-10-05 · 725 views কলসী কাকে ঘরের বধূ ফিরে চলে ঘরে সাঁঝবেলায় আবছায়া ছায়ার আলোয়, দীপ্তপায়ের ঝলকে ছল ছল ঢেউ ওঠে কলসীর জলে। কান পেতে শোনে বধূ তরঙ্গের কানাকানি, এসেছে সাগর হতে স্বপ্নে আঁকিয়া দিতে ছোট তার গৃহখানি। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (8)