নদীতে বান এল, ধরে কে রাখে সে ধারা,
ভুলে গেল কোথায় ছিল, ছুটে এল আপন হারা
ভাসিয়ে দিতে দুকুল
যে যার মতো গেলো একুল-ওকুল,
ভাবলো নাতো ভাঙ্গবে কত কপাল।
কোন্‌ পাড়ে কার ঘরে বানের স্রোতে ভাসবে সকাল,  
কান্নাভরা শোকে হারিয়ে দিশা
দিন-দুপুরে অমানিশার অন্ধকারে
কাল হবে যে অকাল। ভেসে যাবে
কার হৃদয়ের মানিক, কেউ হারাবে আপনজন,
ক্ষুধার জ্বালায় দুখের সীমায় ভাসবে অসুখ অকারণ।  

ওরে বন্যা, তুই আসিস নারে হয়ে এমন মরণ!