সূর্য ডুবে গেলে আলোর রং বদলে যায়, সে হয় আঁধার কালো,
আমার সারাদিনের ক্লান্তিগুলো ফুটে ওঠে স্বপ্নে হয়ে আলো।
যতই বলি, কি কাজ আমার এত স্বপ্ন দেখার,
জীবনটা তো কঠিন অনেক, ব্যস্ত আমি নেই অবসর।
তবু ওরা ছাড়ে না আমায়, হারিয়ে ফেলি আপনাকে ঘুমের আবেশে,
স্বপ্নগুলো উড়ে বেড়ায় অসীম আশায় রুপোর ঝলক চারপাশে!
Comments (10)