যদি সে ফুল ধূলায় লুটায় সাঁঝে
ঝরে পড়ে
বনের ছায়ায়,
যদি সে নদী গতি হারায়
ঘোরে ঘুর্ণাবর্তে
বাহিরে যাবার পথ খুঁজে না পায়,
যদি সে মন আবেগভরে আপন ভুলে
ওঠে দুলে
আপনা হারায়
অকূল কূলে -
হোক না তবে তাই।

তৃণের শীর্যে সকলে জাগিবে আবার
ঊষার বাতাসে
বিন্দু বিন্দু অমৃত ছন্দে
নির্মল উজ্জ্বল
শিশিরের বেশে
আশা ও আনন্দে
নতুন আভাসে
শরৎ দিনের প্রথম উচ্ছ্বাসে!